ব্র্যাক ব্যাংক উইমেন্স ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের ফাইনাল আজ। দুপুরে মাওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মঞ্চে পরস্পরের মুখোমুখি হবে বিকেএসপি ও কিশোরগঞ্জ জেলা। গতকাল টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ম্যাচ হয়েছে। প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ ২-১ গোলে হারায় যশোর জেলাকে। অপর সেমিফাইনালে বিকেএসপি ১২-০ গোলে বিধ্বস্ত করে রাজশাহী জেলাকে। হেরে যাওয়া দুই দল আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। গত ১১ মার্চ থেকে শুরু হয় নারী হকির এই টুর্নামেন্ট। দুই গ্রুপে বিভক্ত হয়ে ১১টি দল খেলেছে। পুরুষ হকির মতো নারী টুর্নামেন্টেও দাপট দেখাচ্ছে বিকেএসপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

