ফিরল ৮১ বছরের স্মৃতি

ফিরল ৮১ বছরের স্মৃতি

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ৮১ বছরের স্মৃতি ফেরালেন দানিশ মালেওয়ার। ২০৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে ভারতীয় ক্রিকেটের পুরনো এক স্মৃতি ফেরালেন তরুণ এই ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির পর রিটায়ার্ড আউট হওয়া তৃতীয় ভারতীয় ২১ বছর বয়সী মালেওয়ার। ভারতের ক্রিকেটে এমন কিছু দেখা গেছে প্রায় ৭ যুগ আগে ১৯৪৪ সালের ডিসেম্বরে।

বিজ্ঞাপন

তখনকার বোম্বেতে সার্ভিসেস একাদশের বিপক্ষে ২০১ রান করে রিটার্ড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার বিজয় মার্চেন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন