কলম্বো টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ধুঁকছে ফিল সিমন্সের শিষ্যরা। সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর হানা দিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ৯০ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৭ ও লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন। এর আগে ২ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে সফরকারী দল। প্রথম সেশনের সঙ্গে আর মাত্র এক রান যোগ করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। বিশ্ব ফর্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮ রান করেন অধিনায়ক।
প্রথম সেশনের শেষ বলে ভাগ্যক্রমে রান আউট হওয়া থেকে বেঁচে যান সাদমান ইসলাম অনিক। এরপরও নিজের ইনিংসকে ফিফটিতে রূপ দিতে না পারার হতাশা নিয়ে বিদায় হন এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৪৬ রানে থারিন্দু রত্নায়েকের শিকারে পরিণত হন সাদমান।
এর আগে দলীয় ৫ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ক্রিজে থিতু হয়ে উইকেট উপহার দেন মমিনুল হক সৌরভ। ধনঞ্জয়া ডি সিলভার বলে অফ সাইডে দাঁড়ানো বদলি খেলোয়াড় রত্নায়েকের হাতে সহজ ক্যাচ দেন সাবেক অধিনায়ক। তার আগে তিন চারের সাহায্যে করেন ২১ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

