ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে একাদশের বাইরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বোলিং আক্রমণে পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এছাড়া নাঈম শেখের বদলি হিসেবে জাকের আলী অনিক সুযোগ পেয়েছেন একাদশে। আগের ম্যাচে তার বাইরে থাকায় তৈরি হয়েছিল বেশ সমালোচনা। সেই জাকেরকে দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে নেই কোন পরিবর্তন।
বাংলাদেশ একাদশ-
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

