আর্চারির বৈধ কোষাধ্যক্ষ-ই বৈধতা পাচ্ছে

স্পোর্টস রিপোর্টার

আর্চারির বৈধ কোষাধ্যক্ষ-ই বৈধতা পাচ্ছে

নিয়ম-নীতির তোয়াক্কা না করে জাতীয় ক্রীড়া পরিষদের গঠন করে দেওয়া অ্যাডহক কমিটির কোষাধ্যক্ষকে সরিয়ে দেয় আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোখলেসুর রহমানের নেতৃত্বাধীন বোর্ড। শুধু তাই নয়, সাধারণ সম্পাদককে না জানিয়ে ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টের সিগনেটরি (স্বাক্ষরকারী) বদল করে উত্তোলন করা হয় লাখ লাখ টাকাও। এ ছাড়া আরো বেশ কিছু বিষয়ে ক্রীড়া পরিষদে অভিযোগ করেন আর্চারির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

বিজ্ঞাপন

এই উদ্ভুত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সূত্রে জানা যায়, ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত কোষাধ্যক্ষকে সরিয়ে দেওয়ার কাজটি ঠিক করেননি আর্চারি কর্মকর্তারা। বৈধ কোষাধ্যক্ষকে ফিরে আনার সিদ্ধান্ত দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি দ্রুত বোর্ড সভা করে ব্যাংক সিগনেটরিও পরিবর্তন করার আদেশ দিয়েছেন তিনি।

ফলে আর্চারি ফেডারেশনের বৈধ কোষাধ্যক্ষই বৈধতা পাচ্ছেন। জানা যায়, আজ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভা হতে পারে। সেখানে ফিরিয়ে আনা হবে পদচ্যুত কোষাধ্যক্ষ শহিদুজ্জামানকে। তাকে ফিরিয়ে আনার পাশাপাশি আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয় করে এক হয়ে কাজ করার কথাও বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...