সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন বড় স্কোর করতে চান। আর ম্যাচ শুরুর আগে লিটনের কণ্ঠে ছিল ‘ফ্রি’ খেলার লক্ষ্য। ওপেনার পারভেজ হোসেন ইমন অধিনায়কের ওই কথা রেখেছেন। তার ৫৪ বলে ১০০ রানের ইনিংসে ভর করে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৯১ রান।
তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। শুরু থেকে দারুণ খেলা ইমন প্যাভিলিয়নে ফিরতে পারতেন ৮৪ রানের মাথায়। তবে অভিষিক্ত পেসার মতিউল্লা খানের বলটি নো হওয়ায় বেঁচে যান তিনি। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এই ইনিংস খেলার পর এক ইনিংসে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি ৮ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েন ইমন।
তার ওই ঝড়ো ইনিংসের পাশাপাশি তাওহিদ হৃদয় ১৫ বলে ২০ ও জাকের আলী ১৪ বলে খেলেন ১৩ রানের ইনিংস। আরব আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ২১ রানে নেন ৪ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

