শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ছেলেদের পথেই হাঁটল ভারতের নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি তারা।

বিজ্ঞাপন

ফাইনাল শেষ হওয়ার পর প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানার্সআপ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকভির কাছ থেকে পদক ও চেক নিলেও ভারতের কেউ তখন মাঠে ছিলেন না। পরে জানা যায়, ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।

হারমানপ্রীত কৌরের ভারত শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতল। কিন্তু টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে নামেননি তাদের খেলোয়াড়রা। এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধন কোচ অমল মজুমদার বললেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল নাকি নিল না, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআই-র। আমাদের এনিয়ে কিছু বলার নেই।’

গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো নারী দলের ক্ষেত্রেও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...