বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকার লিগে খেলা সব ক্লাব, বিভাগ, জেলা ও অন্যান্য সংগঠনগুলোকে কাউন্সিলর মনোনয়ন চিঠি দিয়েছে বিসিবি। সপ্তাহখানিক আগে সংস্থাগুলোর ঠিকানা বরাবরে চিঠি দিলেও তা পায়নি কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব।
আগামী ১৭ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এখনও চিঠি না পাওয়ায় বিসিবিকে ফিরতি চিঠি পাঠিয়েছে ক্লাবটি। সেখানে জানানো হয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো সেই চিঠি না পাওয়ার কোন যৌক্তিক কারণ তারা খুঁজে পাচ্ছেন না। এছাড়া কাউন্সিলর মনোনয়নে ক্লাবটি আনুষ্ঠানিকতার জন্য পর্যাপ্ত সময় পাবে না বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠি না পাওয়ায় কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের সভাপতি জোবায়দুর রহমান রানা স্বশরীরে চিঠি গ্রহণ করতে চেয়েছেন। তবে এখনও বিসিবি থেকে কোন ধরনের সাড়া মেলেনি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

