রেকর্ড জুটি গড়ে ফিরলেন জাকের

রেকর্ড জুটি গড়ে ফিরলেন জাকের

ইনিংসের শুরুতেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন জাকের আলি অনিক ও তাওহীদ হৃদয়। দারুণ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন তারা। অবশেষে ভেঙেছে এই জুটি। তার আগে হয়েছে একটি রেকর্ড।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে জাকেরকে নিয়ে ক্রিজে লড়াই করতে থাকেন তাওহীদ। ব্যক্তিগত ৬৮ রানে জাকের মোহাম্মদ শামির তৃতীয় শিকারে পরিণত হলে এই জুটি ভাঙে।

বিজ্ঞাপন

সাজঘরে ফেরার আগে তাওহীদের সঙ্গে যোগ করেন ১৫৪ রান। এটা ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ জুটিটা ছিল ১৫০ রানের। সেখানেও জড়িয়ে আছে জাকেরের নাম। গত ডিসেম্বরে মাহমুদউল্লাহ রিয়াদকে ওই জুটি গড়েন তিনি।

জাকের তাওহীদের ১৫৪ রান ভারতের বিপক্ষে যেকোনো জুটিতেই বাংলাদেশের সর্বোচ্চ। আগের জুটিটা ছিল ১৪৮ রানের। ২০২২ সালের ডিসেম্বরে সপ্তম উইকেটে এই জুটি গড়েন রিয়াদ ও মিরাজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন