আইপিএল দল রাজস্থান রয়্যালসের কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়। এক বিবৃতিতে সাবেক ভারতীয় অধিনায়ক ও কোচের সঙ্গে আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।
বিবৃতিতে দ্রাবিড়ের অবদানের প্রশংসা করে রাজস্থান লিখেছে, ‘২০২৬ আইপিএলের আগে রাহুল দ্রাবিড় তার মেয়াদ শেষ করবেন। বহু বছর ধরে রাজস্থানের যাত্রায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে সে। তার নেতৃত্বে একটা তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয়েছে, দলের মধ্যে দৃঢ় মূল্যবোধ ছড়িয়ে দিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে এমন এক সংস্কৃতি ছাপ রেখেছে যা অমোচনীয়।’
বিজ্ঞাপন
খেলোয়াড় হিসেবে রাজস্থানের সঙ্গে ২০১১-১৩ সাল পর্যন্ত ছিলেন দ্রাবিড়। এরপর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে কাজ করেন। পরে কোচের দায়িত্বও পালন করেন। এর আগে জাতীয় দলের কোচ হিসেবে ২০২৪ বিশ্বকাপ জিতেন দ্রাবিড়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

