আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের হয়ে খেলা পিটার মুর। ৩৫ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ক্যারিয়ারে দুই দেশের হয়ে খেলেছেন মুর।
জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের হয়ে ১৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তিনি। হারারেতে জন্ম নেওয়া মুর ২০১৪ সালের নভেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন।
বিজ্ঞাপন
মুর ইতিহাসেরও অংশ হলেন। এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে দুই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন ১৭ জন ক্রিকেটার। তাদের একজন হয়েই অবসরে গেলেন মুর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

