চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কয়েকদিন আগে চূড়ান্ত দল ঘোষণা করে পাকিস্তান। যদিও সে দল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন, ঘোষিত দল নিয়ে পর্যালোচনা করছেন নির্বাচকরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুশদিল শাহ ও ফাহিম আশরাফের থাকার বিষয়টা মেনে নিতে পারছেন না দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও রশিদ লতিফ। কিংবদন্তি পেসারের মতে, এটা অপ্রত্যাশিত দল। অন্যদিকে রশিদের মতে, দল নির্বাচনে রাজনৈতিক বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। নানা তর্কের জেরে এবার দল নিয়ে নতুনকরে ভাবতে বাধ্য হচ্ছে পিসিবি।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের নির্বাচিত দল নিয়ে নাকভি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কিনা সেটা নির্বাচক কমিটি পর্যালোচনা করছে। তাদের সেই অধিকার আছে। ইতিবাচক চিন্তা থেকেই খুশদিল ও ফাহিমকে দলে নেওয়া হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

