কাবাডি রেফারি ট্রেনিং কোর্স সম্পন্ন, সার্টিফিকেট বিতরণ

কাবাডি রেফারি ট্রেনিং কোর্স সম্পন্ন, সার্টিফিকেট বিতরণ

কাবাডির মানোন্নয়ন করতে ও এই খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি। তারই অংশ হিসেবে ৭৫ জন রেফারি নিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কাবাডি রেফারি ট্রেনিং কোর্সের আয়োজন করেছিল ফেডারেশন। ছয়দিন ব্যাপী এই কোর্স শেষ হয়েছে বুধবার (৩০ মে)।

কাবাডি রেফারি ট্রেনিং কোর্সটি শুরু হয় গত ২৬ এপ্রিল। বাংলাদেশে অতীতে কখনও এর চেয়ে বেশি রেফারি নিয়ে এই ট্রেনিং কোর্স হয়নি। এই বেসিক কোর্সে অংশ নেওয়া ৭৫ জনের মধ্যে ছিল ১৪ জন ছিল নারী রেফারি।

বিজ্ঞাপন

কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কাবাডি ফেডারেশনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রশিক্ষণ সবসময় ভালো। কাবাডি ফেডারেশন রেফারিদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞান পরবর্তীতে তারা কাজে লাগাতে পারবে। যে যত বেশি জানবে সে তত ভালোভাবে খেলা পরিচালনা করতে পারবে। তাই প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন