সিলেট পর্ব শুরু

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস রিপোর্টার

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শুরু হলো আজ। ঘরের মাঠে প্রথম ম্যাচেই মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান। আগে ফিল্ডিং করবে তার দল।

এবারের বিপিএলে এটা সিলেটের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে ৩৪ রানে হারে তারা। তাই আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ আরিফুল হকের দলের সামনে।

বিজ্ঞাপন

অন্যদিকে রীতিমতো উড়ছে রংপুর। নিজেদের প্রথম ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নেয় উত্তরের দলটি। সে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সোহানের দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন