অভিজ্ঞতা ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচের মোড় ঘুরে যায় অভিজ্ঞতার জোরেই। শ্রীলঙ্কার দাসুন শানাকাও সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দেখালেন ঝলকানি। তার ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে শ্রীলঙ্কা। জিততে হলে বাংলাদেশের চাই ১৬৯ রান।
পাওয়ার প্লেতে ৫৩ রান তোলা শ্রীলঙ্কা পরের ৬ ওভারে তুলতে পেরেছিল মোটে ৩০ রান। বাংলাদেশ যখন চেপে বসার নিয়ত করছিল। ঠিক তখনি শানাকার ঝড়ো ব্যাটিং। তাতে শেষ ৫ ওভারে লঙ্কানরা তুলেছে ৫৩ রান।
শ্রীলঙ্কার এতো পেছনের কারিগর শানাকা। ৩৮ রানে একবার জীবন পাওয়া শানাকা শেষ পর্যন্ত ৩ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদকে শেষ বলে ছক্কা মেরে ইনিংসের ইতি টানলেন শানাকা।
এই ম্যাচে সাকিবের রেকর্ড ছুঁয়েছেন মোস্তাফিজুরর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন এই পেসার। ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটি নিয়েই সাকিবের পাশে বসেছেন ম্যাচে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজ। দুজনেরই উইকেট ১৪৯।
১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই সাকিবকে ছুঁয়েছেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচে ১২৬ ইনিংসে বোলিং করে সাকিব পেয়েছেন ১৪৯ উইকেট। মোস্তাফিজের ১৪৯ উইকেট পেলেন ১১৭ ম্যাচে ১১৬ ইনিংসে। সামনে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫, তাসকিন ১/৩৭)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

