প্রিমিয়ার লিগ শুরু আগস্টে

প্রিমিয়ার লিগ শুরু আগস্টে

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুমে শুরু হতে যাচ্ছে চলতি বছরের ১৫ আগস্ট। সেদিন রাতে অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে শুরু হবে ইউরোপের জমজমাট এ লড়াই।

পরদিন ১৬ আগস্ট মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। একই দিনে অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড মুখোমুখি হবে।

১৭ আগস্ট মর্যাদার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হবে আর্সেনাল। পরদিন ১৮ আগস্ট রাতে নতুন লিডস ইউনাইটেড খেলবে এভারটনের বিপক্ষে। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ থেকে উঠে আসা সান্ডারল্যান্ড ঘরের মাঠে খেলবে ওয়েস্টহ্যামের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন