মনে করেন জামাল

সিঙ্গাপুরকে হারালে জনপ্রিয়তা বাড়বে

সিঙ্গাপুরকে হারালে জনপ্রিয়তা বাড়বে

নতুন হাওয়া লেগে দেশের ফুটবলে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিত সোমদের নিয়ে দারুণ কিছুর আশায় আছে ফুটবলপ্রেমীরা। তার প্রমাণ ভরা গ্যালারি। সবশেষ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভীড়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে টিকিটের চাহিদা তো আরও তুঙ্গে। এসবই ইঙ্গিত দিচ্ছে, ফুটবল আবারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এদেশে। অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন, সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুন জিততে পারলে সে জনপ্রিয়তা বেড়ে যাবে আরও কয়েকগুণ।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকালের মতো আজও (৮ মে) ক্লোজ ডোর অনুশীলন করেছেন বাংলাদেশ। লক্ষ্য একটাই, আসন্ন ম্যাচটি জিতে এশিয়ান বাছাইয়ের ‘সি’ গ্রুপের শীর্ষে উঠা। যদিও কাজটা যে সহজ হবে না সেটাও জানিয়ে রাখলেন জামাল।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে জামাল বলেন, ‘সিঙ্গাপুরকে হারালে সেটা দেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হবে। আমাদের দলটা দিন দিন উন্নতি করছে। দলের শক্তি বাড়ছে। সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে আমাদের ফুটবলে যে জনপ্রিয়তা আছে সেটা আরও বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ভুটানকে হারিয়ে আমরা সিঙ্গাপুরকে একটা বার্তা দিয়ে রাখতে পেরেছি। ভুলে গেলে চলবে না ওরাও কিন্তু শক্তিশালী দল। এখানে আসার আগে ওরা মালদ্বীপকে হারিয়েছে। তাই ম্যাচটি আমাদের জন্য কঠিনই হতে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন