প্রতি বলে ফেরেইরার আয় ১ লাখ

প্রতি বলে ফেরেইরার আয় ১ লাখ

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডনোভান ফেরেইরা বর্তমানে খেলছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেডে। তার দল ওভাল ইনভিন্সিবল ফাইনালে। দলকে ফাইনালে তুলতে এখন পর্যন্ত ৬৯টি বল খেলেছেন ফেরেইরা। তাতে বলপ্রতি তার আয় লাখ টাকা।

আসরে ফেরেইরার মূল্য ছিল ৭৮ লাখ টাকা। তিনি রান করেছেন ১৬৯। স্ট্রাইক রেট ২৪৪.৯২। ছক্কা মেরেছেন ১৭টি, চার ১০টি। এই আসরে ফেরেইরার বিক্রীত মূল্যের (৭৮ লাখ টাকা) হিসেবে প্রতিটি বলে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা আয় করছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৫ সালে চারটি বড় লিগ—এসএ২০, আইপিএল, এমএলসি আর হানড্রেড মিলিয়ে অন্তত ১৫টি ছক্কা মেরেছেন ৬৬ জন ব্যাটসম্যান। এর মধ্যে ছক্কা মারার গড়ে ফেরেইরা আছেন চতুর্থ স্থানে। গড়ে প্রতি ৬.২৩ বলে একবার করে ছক্কা হাঁকাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন