ট্রাভেলার্স চ্যাম্পিয়নশিপ গলফ

টমি ফ্লিটউডের চোখ শিরোপায়

টমি ফ্লিটউডের চোখ শিরোপায়

ট্রাভেলার্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে যাচ্ছেন টমি ফ্লিটউড। কানেক্টিকাটের এই গলফ আসরে তিন শটে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের এ গলফার। ক্যারিয়ারে প্রথমবারের মতো পিজিএ ট্যুর শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ৩৪ বছরের এ খেলোয়াড়।

বিজ্ঞাপন

তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন ফ্লিটউড। সব মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষে রয়েছেন ৩৪ বছরের এ তারকা। তার চেয়ে ৩ শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন রাসেল হেনলি। তিন দিন মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন যুক্তরাষ্ট্রের গলফার।

তবে তৃতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৯ শট কম। রাসেলের স্বদেশি কিগান ব্রাডলিও খেলেছেন পারের চেয়ে ১৩ শট কম। আসরের তৃতীয় দিনে পারের চেয়ে ৭ শট কম খেলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাডলি। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে চারে রয়েছেন অস্ট্রেলিয়ার জেসন ডে।

পারের চেয়ে সমান ৮ শট কম খেলে তাদের পরেই রয়েছেন যুক্তরাষ্ট্রের তিন গলফার- ব্রায়ান হারমান, উইন্ডহ্যাম ক্লার্ক ও হ্যারিস ইংলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন