২৭ বলে ম্যাচ শেষ!

২৭ বলে ম্যাচ শেষ!

সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো খেলছে। ঘরের মাঠে এশিয়া কাপে তাদের প্রত্যাশাও ছিল। ভারতের বিপক্ষে ম্যাচটাও জমজমাট হবে বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু মাঠের খেলায় আকাশ-পাতাল পার্থক্য কড়ায়গণ্ডায় বুঝে গেল মোহাম্মাদ ওয়াসিমের দল। তাদের ছুঁড়ে দেওয়া ৫৭ রানের লক্ষ্য ভারত পার হয়ে গেল মাত্র ২৭ বলে, ৯ উইকেট হাতে রেখে!

দুবাই স্টেডিয়ামে টস জিতে আরব আমিরাতকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে কুলদীপ যাদব আর শিবম দুবের স্পিন তোপে ১৩.১ ওভারে ৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আলিশান শারাফু ২২ আর ওয়াসিমের ১৯ ছাড়া বাকিদের স্কোর মোবাইল ডিজিট। জবাব দিতে নেমে ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে নেয় ভারত।

সংক্ষিপ্ত স্কোর
সংযুক্ত আরব আমিরাত : ১৩.১ ওভারে ৫৭/১০ (শারাফু ২২, ওয়াসিম ১৯; কুলদীপ ৪/৭, দুবে ৩/৪)
ভারত : ৪.৩ ওভারে ৬০/১ (অভিষেক ৩০, গিল ২০*; জুনাইদ ১/১৬)
ফল : ভারত ৯ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন