রক্ষণভাগে রিয়ালের বিনিয়োগ ১২০ মিলিয়ন

রক্ষণভাগে রিয়ালের বিনিয়োগ ১২০ মিলিয়ন

আগামী মৌসুমের জন্য নিজেদের রক্ষণভাগের শক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। একের পর এক ডিফেন্ডার কিনছে তারা। ইতোমধ্যে ডিন হুয়েসেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও আলভারো ক্যারেরাসকে কিনেছে স্প্যানিশ জায়ান্টরা। তাতে খরচ হয়েছে ১২০ মিলিয়ন ইউরো।

এবার তাদের চোখ লিভারপুলের ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিম কোনাতে ও লেভারকুজেন ডিফেন্ডার পিয়েরো হিনকাপিকের দিকে। রিয়াল ডিফেন্ডারদের অধিকাংশই চোটে জর্জরিত। হাঁটুর চোট থেকে দুই ডিফেন্ডার এডার মিলিতাও ও ডেভিড আলাবা কবে পুরোপুরি সুস্থ হবেন, সেটি নিশ্চিত নয়। যে কারণে কোনাতেকে দলে চাচ্ছেন রিয়াল্কোচ আলোনসো।

বিজ্ঞাপন

জানা গেছে, কোনাতেকে আগামী মৌসুমে দলে ভেড়ানোর পরিকল্পনা রিয়ালের। আগামী কোনাতের চুক্তি শেষ হলে তাকে কম দামে পাওয়া যাবে।এ মৌসুমে কিনতে গেলে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড গুনতে হবে। আর হিনকাপি আলোনসোর চেনা শিষ্য। তাই তার জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে চাচ্ছে রিয়াল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন