দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরল পিএসজি

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরল পিএসজি

লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইর রাজত্ব। তবে চলতি মৌসুমে শিরোপার দৌড় চলছে ভালোভাবেই। ম্যারাথন লড়াই চলছে টেবিলে। তাতে ফের শীর্ষে ফিরেছে পিএসজি। গতকাল রাতে লে হাভরকে ৩-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। পিএসজির হয়ে গোল তিনটি করেন লি কাং-ইন, হোয়াও নেভেস ও ব্রাডলি বার্কোলা।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ৩০তম মিনিটে লি কাং-ইন গোল করে পিএসজিকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ব্যাবধান বাড়ান নেভেস। ৮৭তম মিনিটে বার্কোলার নিখুঁত ফিনিশে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে এনরিকের দল।

এই জয়ে টানা আট ম্যাচ অপরাজিত থাকল পিএসজি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে প্যারিসের ক্লাবটি। দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে এগিয়ে আছে দুই পয়েন্টের ব্যবধানে।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় চ্যাম্পিয়নস লিগে টটেনহামের মুখোমুখি হবে পিএসজি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন