নাইমের সেঞ্চুরি, খুলনার রান পাহাড়

স্পোর্টস রিপোর্টার

নাইমের সেঞ্চুরি, খুলনার রান পাহাড়

বিপিএলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরির দেখা পেলেন মোহাম্মদ নাইম। রান শতকে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২২০ রান জড়ো করে খুলনা।

৩৩ বলে ফিফটি তুলে নেন নাইম। পরের ৫০ রান করতে আরও বেশি আগ্রাসী মেজাজে ব্যাট চালান। দ্বিতীয় ফিফটি তুলে নিতে খেলেন মাত্র ২২ বল। অর্থ্যাৎ সব মিলিয়ে ৫৫ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার। চলমান বিপিএলে অষ্টম ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাইম। খুলনার হয়ে ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন উইল বোসিস্তো। ১৫ বলে ২৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২ বল খেলা মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২১ রান। রংপুরের হয়ে মাহেদি হাসান, আকিফ জাভেধ ও ইফতিখার আহেমেদ একটি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন