পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। হারারেতে আজ বিকাল ৫টায় শক্তিশালী প্রোটিয়াদের মুখোমুখি হবে তারা।
এই ফরম্যাটে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। দুই দলই যথেষ্ট ব্যালেন্স স্কোয়াড নিয়ে লড়াইয়ে নামছে। পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য দক্ষিণ আফ্রিকার ধারেকছেও নেই জিম্বাবুয়ে।
বিজ্ঞাপন
দুই দল এই ফরম্যাটে ৬ বার মুখোমুখি হয়েছে। তাতে প্রোটিয়াদের ৫ জয়ের সঙ্গে ফল হয়নি এক ম্যাচে। জিম্বাবুয়ের প্রাপ্তির ঘর শূন্য। এবার দেখার পালা, জিম্বাবুয়ে পরিসংখ্যান পাল্টাতে পারে কিনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

