রাহুল-পন্তের ব্যাটে বড় লিডের পথে ভারত

রাহুল-পন্তের ব্যাটে বড় লিডের পথে ভারত

হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৯২ রানেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল সফরকারী দল। তবে লোকেশ রাহুল ও পন্তের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দল। এই দুইজনের ব্যাটে বড় লিডের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া।

এই রিপোর্ট লেখার সময় চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েছেন রাহুল ও পন্ত। সেঞ্চুরি তুলে নিয়েছেন আগেরজন। ১০০ রানে অপরাজিত আছেন তারকা ব্যাটার। অন্যদিকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন পন্ত। ২৪৬ রানের লিড পেয়েছে অতিথিরা।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে ৪৭১ রানে অলআউট হয় ভারত। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৪৬৫ রানে। ৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে গৌতম গম্ভীরের শিষ্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন