সিঙ্গাপুরে ওপেন মেন্স আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ১৩টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি স্বর্ণ, ছয়টি রুপা ও চারটি ব্রোঞ্জ রয়েছে। ৩০ মে থেকে ১ জুন সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে এ কীর্তি দেখান জিমন্যাস্টরা।
রোববার টুর্নামেন্টের শেষ দিন জুনিয়র ক্যাটাগরির ভল্টিং টেবিলে উটিং ওয়াং মারমা স্বর্ণপদক জিতেছেন। এছাড়া জুনিয়র ক্যাটাগরিতে প্রেন্থই ম্রো মারমা রুপা ও সিনিয়রে রাজীব চাকমা ব্রোঞ্জ জেতেন। এর আগে গত শনিবার সোনাসহ চারটি পদক জেতে বাংলাদেশ। যেখানে ছিল একটি স্বর্ণ, দুটি রুপা এবং একটি ব্রোঞ্জ।
জুনিয়র ক্যাটাগরিতে পোমেল হর্সে মেন্টন টনি ম্রো স্বর্ণপদক জেতেন। প্রেন্থই ম্রোও জুনিয়র ক্যাটাগরিতে একটি করে রুপা এবং ব্রোঞ্জ জেতেন। প্রেন্থই পমেল হর্সে রুপা ও রিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি জিমন্যাস্ট জ্যাক আশেকুল ইসলাম সিনিয়র ক্যাটাগরির ফ্লোর ইভেন্টে রুপা জিতেছেন। এটি তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
এছাড়া ৩০ মে জুনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জেতেন প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো। প্রেন্থই ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পান ব্রোঞ্জ। মেন্স সিনিয়র দলগত বিভাগে রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ ও জ্যাক আশিকুল ইসলাম রুপাও জেতেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

