প্রতিপক্ষ কোচের মুখে থুথু, সমালোচনায় সুয়ারেজ

প্রতিপক্ষ কোচের মুখে থুথু, সমালোচনায় সুয়ারেজ

ইন্টার মিয়ামি লিগস কাপের ফাইনালে হারের পর সিয়াটেল সাউন্ডার্সের কোচের মুখে থু থু ফেলে সমালোচনায় পড়েছেন লুইস সুয়ারেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি ও ঝগড়ায় লিপ্ত হওয়ার পর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শেষে সুয়ারেজ ক্ষিপ্ত হয়ে উৎসব করতে থাকা সিয়াটল মিডফিল্ডার ওবেদ ভারগাসকে হেডলকে ফেলে দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। তখনই উরুগুয়াইন তারকা সিয়াটলের সহকারী কোচের মুখে থুথু ছুঁড়ে দেন।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজারো দর্শক সুয়ারেজের এই আচরণের সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন। অনেক দর্শক সুয়ারেজের আচরণের তীব্র সমালোচনা করেছেন।

একজন লিখেছেন, ‘আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রতিপক্ষ স্টাফের দিকে থুথু ফেলা তাকে বিতর্কিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যদি ফিফা ও কনকাকাফ ন্যায্য থাকেন, এটি লুইস সুয়ারেজের পেশাদার জীবনের শেষ ম্যাচ হওয়া উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন