ইউরোপা লিগ

নকআউট পর্বের খুব কাছে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার

নকআউট পর্বের খুব কাছে ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের লেনি ইয়োরোর ওপর পড়ে যান রেঞ্জার্স ডিফেন্ডার রিদভান ইলমাজ

জয়ের স্বপ্ন বুঁনলেও শেষ দিকে গোল হজম করে ড্রয়ের শঙ্কাই পেয়ে বসেছিল। তবে শঙ্কা কাটাতে সব রকম চেষ্টাই করে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সেই প্রচেষ্টা কাজেও লেগেছে। শেষ মুহূর্তে ওল্ড ট্রাফোর্ড শিবিরের ত্রাতা হয়ে আর্বিভূত হন ব্রুনো ফার্নান্দেজ। লিগ ফেজে তার গোলেই রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে কোচ রুবেন আমোরিমের শিষ্যরা।

বিজ্ঞাপন

রোমাঞ্চকর এ জয়ে ইউরোপা লিগের নক আউট পর্বের আরও কাছে চলে গেছে ইউনাইটেড। সাত ম্যাচ খেলে ৪ জয় আর ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের লিগে ফেজের পয়েন্ট তালিকার চারে রয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। শেষ ষোলোর টিকিট এখনো নিশ্চিত না হলেও নকআউট পর্বের প্লে-অফ নিশ্চিত হয়েছে তাদের।

ম্যাচের শুরুর দিকে মাঠে আধিপত্য বিস্তার করে খেলে গেছে ম্যানইউ। আক্রমণ চালিয়ে হাতেনাতে ফলও পেয়েছিল। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে রেঞ্জার্সের জালে লক্ষ্যভেদ করেছিলেন ম্যাথিয়াস ডি লিট। লিড নেওয়ার আনন্দেই ভেসে বেড়াচ্ছিল স্বাগতিকরা। কিন্তু তাদের সেই খুশি মিলিয়ে যেতে সময় লাগেনি। প্রতিপক্ষ রেঞ্জার্সের রক্ষণভাগের ফুটবলার ডেভি প্রপারকে বাজেভাবে ফাউল করেন লেনি ইয়োরো। এ অপরাধে ম্যানইউ’র গোল বাতিল করে দেন মাঠের রেফারি।

ম্যাচের ডেডলক ভাঙে বিরতির পর। ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে আসা বলের গতিপথ বুঝতে পারেননি জ্যাক বাটল্যান্ড। রেঞ্জার্সের এ গোলরক্ষক বল রুখতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি ফুটবলার সিরিল ডেসার্স অতিথিদের সমতাসূচক গোল উপহার দেন। শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ফার্নান্দেজের অবাক করা গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...