বাংলাদেশের পথে এগোচ্ছে ভারত

বাংলাদেশের পথে এগোচ্ছে ভারত

ভারত ফুটবলের দুর্দিন চলছে। অবসর ভেঙে সুনিল ছেত্রী ফিরলেও সুবিধা করতে পারছে না তারা। সর্বশেষ হংকংয়ের কাছে হারের পর নতুন করে ফুটবল নিয়ে ভাবতে শুরু করেছে ভারতীয়রা। বাংলাদেশের পথ ধরে হাঁটতে যাচ্ছে ভারত।

বিজ্ঞাপন

বংশোদ্ভূত খেলোয়াড়ের প্রতি আগ্রহ বাড়ছে তাদের। ভারত ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানান, ভারতের প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে খেলানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তারা। সরকার এ বিষয়ে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফুটবল ফেডারেশনের সভাপতিকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে প্রবাসী ফুটবলার দলে অন্তর্ভুক্ত করলে সাফল্য রাতারাতি ধরা দেবে না।

ফুটবল ফেডারেশনের ওই কর্মকর্তা জানান, ভারতের বংশোদ্ভূত খেলোয়াড়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে দল গঠন করার ক্ষেত্রে অনেক বিকল্প হাতে থাকবে। প্রবাসী ফুটবলাররা অনেক উন্নতমানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন