ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জো রুট। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ক্যাচ নেওয়াদের তালিকায় 'দ্য ওয়াল'কে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার।
লর্ডসে ভারতের বিপক্ষে আজ দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন রুট। এতোদিন ১৬৪ ম্যাচে ২১০ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন দ্রাবিড়। তারচেয়ে ১২ ম্যাচ কম খেলে ১৫৬ ম্যাচে রুটের ক্যাচ এখন ২১১টি। যেহেতু এখনো খেলে চলছেন রুট, সেহেতু নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে।
এর আগে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে আরেকটি রেকর্ডেও দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরিতে ছাড়িয়ে যান স্টিভ স্মিথ ও রাহুল দ্রাবিড়কে, দুজনেরই রয়েছে ৩৬টি করে শতক। একই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ৬০ ইনিংসে তার রান এখন ৩০৫৯।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

