নতুন কোচ পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইতালির সাবেক খেলোয়াড় জেন্নারো গাত্তুসো দায়িত্ব পেয়েছেন ‘আজ্জুরি’দের প্রধান কোচের। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কিংবদন্তি ও ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফন।
সবশেষ দুই বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও দলের অবস্থা ভালো নয়। বাছাইয়ে বাজে শুরুর পর লুসিয়ানো স্পাল্লেত্তিকে ছাঁটাই করে ইতালিয়ান ফুটবল ফেডারেশপ
বিজ্ঞাপন
এরপর থেকেই কোচের খোঁজে নেমেছে দলটি। অবশেষে সাবেক মিডফিল্ডার গাত্তুসোকে নিয়োগ দিল। ইতালির হয়ে ৭৩ ম্যাচ খেলা গাত্তুসো জিতেছেন ২০০৬ বিশ্বকাপের শিরোপা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

