চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতেছেন আফগান দলপতি হাসমতউল্লাহ শাহিদি। আগে ব্যাট করবে তার দল।
অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয় ইংল্যান্ডের। সেমিফাইনালে যেতে চাইলে গ্রুপের বাকি ২ ম্যাচেই জিততে হবে গত আসরের আয়োজকদের। তাদের শেষ চারে উঠার সমীকরণ কঠিন করে দিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টিতে ‘বি’ গ্রুপে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। দুটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট করে নিয়ে টেবিলের প্রথম দুটি স্থানে আছে তারা।
অন্যদিকে সেমিফাইনালের যেতে চাইলে ইংল্যান্ডের মতো আফগানিস্তানকেও একই সমীকরণ মেলাতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে আফগানরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

