লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এমতাবস্থায় বড় জুটির দরকার ছিল সফরকারীদের। চতুর্থ উইকেটে সে কাজটা বেশ ভালোভাবেই করেছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক আগে পন্ত ফিরে গেলেও ক্রিজে টিকে আছেন রাহুল।
রান আউটে কাটা পড়ে চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন পন্ত। তার আগে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে খেলেন ৭৪ রানের ইনিংস। এই বাঁহাতি ব্যাটারের বিদায়ে ভাঙে ১৪১ রানের জুটি। পন্ত ফিরলেও অপরপ্রান্তে ভারতের আশা হয়ে টিকে আছেন রাহুল। ৯৮ রানে অপরাজিত থেকে দুপুরের খাবার খেতে গেছেন এই ব্যাটার। কোনো ভুল না করলে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে প্রথম সেঞ্চুরির দেখা পেতে যাচ্ছেন রাহুল।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ১৩৯ রানে পিছিয়ে গৌতম গম্ভীরের দল। এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয় ইংলিশরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

