শেষ ষোলোয় আর্জেন্টিনা, বিদায়ের শঙ্কায় ব্রাজিল

শেষ ষোলোয় আর্জেন্টিনা, বিদায়ের শঙ্কায় ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দাপট চলমান রেখেছে আর্জেন্টিনা। তারা অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আকাশী নীল জার্সিধারীরা গ্রুপের শীর্ষে আছে। অপরদিকে বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল।

বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাতে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় আফ্রিকা মহাদেশের দল মরক্কোর। যেখানে তারা ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে। এতে করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে তারা। 

বিজ্ঞাপন

টুর্নামেন্টে সি গ্রুপ থেকে অংশ নিচ্ছে ব্রাজিল। তাদের গ্রুপে অন্যদলগুলো হলো- মেক্সিকো, মরক্কো ও স্পেন। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে তারা এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...