আগেই জানা গিয়েছিল নভেম্বরে হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। গতকাল বিওএর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এবার নির্বাচনের দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর হবে বিওএর নির্বাচন।
বিওএর সভাপতি ও সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের দিনক্ষণ ছাড়াও নতুন গঠনতন্ত্র অনুমোদন হয়। সেই গঠনতন্ত্র আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) পাঠনের সিদ্ধান্তও হয়।
বিজ্ঞাপন
এছাড়া সাউথ এশিয়ান গেমস নিয়ে পাকিস্তান থেকে তেমন কোনো নিশ্চয়তা না পাওয়া গেলেও ক্রীড়াবিদদের ক্যাম্প চলমান থাকবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

