ডিপিএল

রাব্বির সেঞ্চুরিতে ধানমন্ডি, মিজান-রবিন চমকে ব্রাদার্সের জয়

রাব্বির সেঞ্চুরিতে ধানমন্ডি, মিজান-রবিন চমকে ব্রাদার্সের জয়

ইয়াসির আলী রাব্বির ১২১ বলে ১৪৩ রানের ইনিংসে ভর করে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। জবাবে, আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসানের ১৭২ রানের জুটিতে খানিকটা জয়ের আশা জাগায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা দুজনই আউট হয়েছেন নার্ভাস নাইন্টিজে। তাতে লিজেন্ড অব রূপগঞ্জের ইনিংস থামে ৯ উইকেটে ৩০৮ রানে।

বিজ্ঞাপন

বিকেএসপির আরেক ম্যাচে মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া সেঞ্চুরিতে শাইনপুকুরের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাটিং করে শাইনপুকুর ৯ উইকেটে ২৮৮ রান করেন। মিজানুর ১৩৬ আর রবিন ১১৩ রান করেন।

মিরপুরে অগ্রনী ব্যাংকের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটিংয়ে নেমে অমিত হাসানের ৮৯ ও ইমরুল কায়েসের ৫০ রানে ভর করে ২১৬ রানে অলআউট হয় অগ্রনী ব্যাংক। জবাবে, ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় নিশ্চিত গাজী গ্রুপ। সাদিকুর রহমানের ব্যাট আসে ৮৯ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন