ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই রানের পাহাড় গড়ে বড় ব্যবধানে জিতল ইংল্যান্ড। সাউদাম্পটনে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১১৯ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শুরু করে ইংলিশরা।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ইংল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৯০ রান তোলে তারা। এরপর অধিনায়ক হ্যারি ব্রুক ও জস বাটলারের ব্যাটে আরও গতি পায় ইনিংস। মাত্র ৬০ বলে ১২৮ রানের জুটি গড়েন দুজন।

৮০ রানে থামার আগে বাটলার ৪৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজান তার ইনিংস। অন্যদিকে আরও ভয়ংকর হয়ে ওঠেন ব্রুক। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইংলিশ অধিনায়ক শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। টম ব্যান্টন করেন ১০ এবং উইল জ্যাকস ২১ রান।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। দুনিথ ভেল্লালাগে ৩৩ ও দাসুন শানাকা ২৪ রান করলেও অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৫ রানে থামে লঙ্কানদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে সনি বেকার নেন তিন উইকেট। লিয়াম ডুসন ও জেমি ওভারটন পান দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন আরও তিন ইংলিশ বোলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন