মার্কেন্টাইল ব‍্যাংক ৮ম জাতীয় খো খো চ‍্যাম্পিয়নশিপ

ফাইনালে আনসার, চট্টগ্রাম ও নীলফামারী

ফাইনালে আনসার, চট্টগ্রাম ও নীলফামারী

বাংলাদেশ খো খো ফেডারেশনের ব‍্যবস্থাপনায় মার্কেন্টাইল ব‍্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ‍্য উৎসব উপলক্ষ‍্যে পল্টন ময়দানে শুরু হয়েছে ৮য় মার্কেন্টাইল ব‍্যাংক জাতীয় খো খো প্রতিযোগীতা ২০২৫।

তিনদিন ব‍্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহন করছে।।শনিবার দ্বিতীয় দিনে খেলায় মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার এক ইনিংস ও ২৩ পয়েন্টে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিতে নীলফামারী জেলা দল ইনিংস ও ৮ রানে যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। স্থান নির্ধারনী ম‍্যাচে ৩ পয়েন্টে গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।

অপর দিকে পুরুষ বিভাগে প্রথম সেমিতে বাংলাদেশ আনসার ইনিংস ও ৯ পয়েন্টে হারিয়ে নীলফামারীকে পরাজিত করে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বাগেরহাট জেলাকে ৫ পয়েন্ট হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে ওঠে। রোববার বিকাল ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন মোঃ আমিনুল ইসলাম, এনডিসি, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) জাতীয় ক্রীড়া পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে থাকবেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক, ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম‍্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস‍্য সচিব মতিউর রহমান বাবুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন