পরিসংখ্যানে হেডিংলি টেস্টের রান তাড়ার রেকর্ড

পরিসংখ্যানে হেডিংলি টেস্টের রান তাড়ার রেকর্ড

হেডিংলি টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দাপুটে এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ৩০০ এর বেশি রান তাড়া করে টেস্ট জয়ের এটি ৩৭তম ঘটনা। আর ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে ৩০০ এর বেশি রান তাড়া করে টেস্ট জয়ের ৭ম ঘটনা এটি। এর মধ্যে ৫ বারই এবারের ভেন্যু লিডসে (হেডিংলি) এমন ঘটনা ঘটল। ইংলিশরা ৬ষ্ঠবারের মতো ৩০০ এর বেশি রান তাড়া করে জিতল।

বিজ্ঞাপন

একনজরে দেখে নেওয়া যাক- ইংল্যান্ডের মাটিতে ৩০০’র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডগুলো।

১৯৪৮- এবারই প্রথম ৩০০ এর বেশি তাড়া করে জয়ের ঘটনা ঘটে ইংল্যান্ডের মাটিতে। সেবার আর্থার মরিসের ১৮২ ও ডন ব্র‍্যাডমানের ১৭৩ রানে ভর করে অস্ট্রেলিয়া তাড়া করে ৪০৪ রান। (লিডস)

১৯৮৪- ইংল্যান্ডের বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেবার গর্ডন গ্রিনিজের ব্যাটে আসে ২১৪* রান। (লর্ডস)

২০০১- অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৫ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ইংলিশ ব্যাটার মার্ক বুচারের ব্যাটে আসে ১৭৩* রান। (লিডস)

২০১৭- ইংলিশদের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের ব্যাটে আসে ১১৮ রান। (লিডস)

২০১৯- ৩৫৯ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে বেন স্টোকসের ব্যাটে আসে ১৩৫ রান। (লিডস)

২০২২- ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেন জো রুট (১৪২) ও জনি বেয়ারস্টো (১১৪)। (এজবাস্টন)

২০২৫- ভারতের বিপক্ষে ৩৭১ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে জ্যাক ক্রুলির ব্যাটে আসে ১৪৯ রান। (লিডস)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন