ভেঙে গেল সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ ও জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের সংসার। তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবরটি নিশ্চিত করেছেন ইভানোভিচের প্রতিনিধি ক্রিশ্চিয়ান শার্টৎস।
২০১৪ সালে ইভানোভিচের সঙ্গে প্রেমে জড়ান শোয়াইনস্টাইগার। দীর্ঘ দুই বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই অঙ্গনের দুই তারকা। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
ইভানোভিচ ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেন। এরপর ২০১৬ সালে টেনিস থেকে অবসরে যান। শোয়াইনস্টাইগার জার্মানির হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন তিনি। ২০১৯ সালে ফুটবল ছাড়েন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

