ক্রিকেটের বনেদি সংস্করণ হিসেবে পরিচিত টেস্টে বাংলাদেশের সাফল্য ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় অনেক কম। এই সংস্করণে বাংলাদেশ এখনও প্রাইমারি স্কুলের ছাত্র। এরপরও খন্ডকালীন সময়ে স্মরণীয় কিছু টেস্ট ম্যাচ খেলেছে দলটি। তার মধ্যে দুটি সিরিজের জায়গা হলো উইজডেনের সেরাদের তালিকায়।
একবিংশ শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেই তালিকায় জায়গা পাওয়া দুই সিরিজের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২০২১ সালের নভম্বের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সে সিরিজে ২-০ ব্যবধানে হারে দলটি।
সেই সিরিজটি উইজডেনের শতাব্দীসেরার তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সে সিরিজটি ১৫ নম্বরে স্থান করে নিয়েছে।
সে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২২ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয় পায় স্বাগতিকরা।
ম্যাচটিতে ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্ণিতে ১৬৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নেন মিরাজ। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অফ স্পিনার।
২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে ভারত। সে সিরিজটিকে এক নম্বরে রেখেছে উইজডেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

