বাংলাদেশে আসছে পাকিস্তান

বাংলাদেশে আসছে পাকিস্তান

আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী সফরে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

২০২৬ সালে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।

বিজ্ঞাপন

তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, সিরিজ নিয়ে বিসিবি নিজেদের প্রস্তাবনা দিয়েছে পিসিবিকে। তারা এখনও সিদ্ধান্ত জানায়নি। শীঘ্রই সিরিজের ব্যাপারে জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...