ব্রিটেনের অন্যতম সম্মানজনক উপাধি ‘নাইটহুড’ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। ক্রীড়া ও দাতব্য কাজে বিশেষ অবদানের জন্য সাবেক ইংলিশ অধিনায়ককে এই সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বেকহাম এখন থেকে পরিচিত পাবেন ‘স্যার ডেভিড বেকহাম’ নামে। তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম হবেন ‘লেডি বেকহাম’। এর আগে ২০০৩ সালে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’-এর অফিসার খেতাব পেয়েছিলেন ৫০ বছর বয়সি এই তারকা।
নাইটহুড উপাধিতে ভূষিত হওয়ার পর বেকহামের ভাষ্য, ‘পূর্ব লন্ডনে বেড়ে ওঠা একজন ব্রিটিশ হিসেবে এমন সম্মান পাব ভাবিনি কখনো। এটি সত্যিই আমার জন্য গর্বের মুহূর্ত। আমি সৌভাগ্যবান যে, এমন সব কাজ করতে পেরেছি যা আমাকে আনন্দ দেয়, আর সেই কাজের জন্যই স্বীকৃতি পেয়ে আমি কৃতজ্ঞ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

