বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে আবার কোর্টে ফিরতে চান ব্রিটিশ টেনিস তারকা জ্যাক ড্রাপার। উইম্বলডনের মঞ্চে বাহুর ইনজুরিতে পড়া ড্রাপার ইতোমধ্যে নাম সরিয়ে নিয়েছেন কানাডিয়ান ওপেন ও সিনসিনাতি ওপেন থেকে।
পুরোদমে ফিট হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজেকে জানান দিতে চান তিনি। সবশেষ উইম্বলডনের আসরে দ্বিতীয় রাউন্ডে ইনজুরিতে পড়ে ক্রোয়েশিয়ার মার্টিন সিলিকের বিপক্ষে চার সেটে হেরে যান ড্রাপার।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাপার বলেন, 'উইম্বলডনের পর আমার বাম হাতে একটা চোট লেগেছে, গুরুতর কিছু নয়, তবে আমাকে নিশ্চিত করতে হবে যে বাকি মৌসুমে এটি পুরোপুরি সেরে উঠবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

