অলিম্পিকে এশিয়ার এক দল

অলিম্পিকে এশিয়ার এক দল

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টে অন্তর্ভুক্তের ব্যাপারটি নতুন নয়। এবার জানা গেল আসন্ন আসরে ক্রিকেটে দলগুলোর সংখ্যা। এশিয়া মহাদেশ থেকে মাত্র একটি দল সরাসরি খেলার সুযোগ পাবে এবার।

২০২৮ অলিম্পিকে ছয় দল নিয়ে ক্রিকেট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে। বাকি পাঁচটি জায়গার মধ্যে চারটি দখল করবে অঞ্চলভিত্তিক শীর্ষ দলগুলো।

বিজ্ঞাপন

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি অঞ্চলভিত্তিক র‍্যাংকিংকে প্রাধান্য দিতে চায়। ফলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওসেনিয়া থেকে একটি করে দল সরাসরি যাবে। আর বাকি একটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন