ওভাল টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। ১২৭ বল খেলে পেয়েছেন জাদুকরী তিন অঙ্কের দেখা। ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৪ রানের চমৎকার এক ইনিংস খেলে এখনো ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই করে যাচ্ছেন তারকা এ ওপেনার। টেস্ট ক্যারিয়ারের এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আর ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি। জয়সওয়ালের ব্যাটিং ঝলকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২১৬ রান সংগ্রহ করে ফেলেছে ভারত। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ২০১ রান।
পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও সাই সুদর্শনের উইকেট হারায় ভারত। তৃতীয় দিন যসশ্বী জয়সওয়ালের সঙ্গে দারুণ জুটির গড়ে আউট হন আকাশ দীপ। তার আগে বড় লিডের ভীত গড়ে দিয়ে যান এই ডানহাতি পেসার।
৭৫ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৫১ রান নিয়ে ব্যাট করতে নামেন জয়সওয়াল। আকাশ অপরাজিত ছিলেন ৪ রানে। এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন এই দুজন। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে আকাশ ফিরে যান ব্যক্তিগত ৬৬ রানে। তার আগে জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে মূল্যবান ১০৭ রান করেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। জবাবে উড়ন্ত সূচনার পরও ২৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ২৩ রানে পিছিয়ে থাতা ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ৭০ রানে রাহুল ও সুদর্শনের উইকেট হারায় তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

