আলজেরিয়ার ক্লাব ফুটবলে বেদনাদায়ক ঘটনা ঘটেছে। প্রিয় দলের শিরোপা উদযাপন করার সময় স্টেডিয়ামের ওপরের দিকের স্ট্যান্ড ভেঙে নিচে পড়ে নিহত হয়েছেন তিনজন সমর্থক। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি।
এমসি আলজারের টানা লিগ শিরোপা জয়ের উৎসব করতে গিয়ে এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে এমসি আলজার। তার নাম ইউনিস আমগুজি। নিহত বাকি দুজনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ক্লাবটি।
হতাহতের ঘটনায় আলজেরিয়ান প্রেসিডেন্ট আবদেল মাজিদ টেবোনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

