লো স্কোরিং ম্যাচে জিতল অ্যান্টিগা

লো স্কোরিং ম্যাচে জিতল অ্যান্টিগা

ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ২ বলে করলেন ১ রান। তবে বল হাতে খানিকটা সফল হলেন। গায়ানা অ্যামাজনের বিপক্ষে জিতল সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। লো স্কোরিং ম্যচে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা।

প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৯৯ রানের অলআউট হয় গায়ানা। ১৯.১ ওভারে সেই রান তাড়া করে ৪ উইকেটের জয় পেয়েছে সাকিবের অ্যান্টিগা।

১০০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪ ওভারেই চার উইকেট হারায় অ্যান্টিগা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাকিব যখন মঈন আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। একপর্যায়ে ৬৫ রানে ৬ উইকেট হারায় দলটি।

অ্যান্টিগার হয়ে একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার আমির জাঙ্গু। ৫১ রানে অপরাজিত থাকেন আমির। তার ৫৭ বলে ৫১ রানের ইনিংসেই মূলত জয় পায় অ্যান্টিগা। সপ্তম উইকেটে ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে ৩৫ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান আমির।

এর আগে গায়ানাকে ৯৯ রানের গুটিয়ে দেওয়ার মূল নায়ক ফ্যালকনসের পেসার জেইডেন সিলস ও লেগ স্পিনার উসামা মীর।। ৩.১ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সিলস। মির ১৭ রানে নেন ৩ উইকেট। সাকিব ৪ ওভারে ২৮ রানে নেন ১ উইকেট।

টুর্নামেন্টে এটি সাকিবের দলের পঞ্চম জয়। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় ফ্যালকনস।

সংক্ষিপ্ত স্কোর
গায়ানা: ১৮.১ ওভারে ৯৯ ( হোপ ২৬, স্যামসন ১৯; সিলস ৪/১৫, মির ৩/১৭)
অ্যান্টিগা: ১৯.১ ওভারে ১০৩/৬ ( আমির ৫১*, ইমাদ ১৬; তাহির ২/২৭, মঈন ২/১০)
ফল: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জেইডেন সিলস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন