মোহামেডানের জয়

সবার আগে ডিপিএলের সুপার লিগে আবাহনী

সবার আগে ডিপিএলের সুপার লিগে আবাহনী

বিরতির পর মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে। প্রত্যাবর্তনে মাঠে নেমেছিল দেশের ক্রিকেটের জনপ্রিয় দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। উভয় দল জয় নিয়ে মাঠ ছেড়েছে। এদিন দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন আবাহনীর ব্যাটার পারভেজ হোসেন ইমন।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী। এ জয়ে সবার আগে ডিপিএলের সুপার লিগে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। ধানমন্ডির ক্লাবটির জয়ের ভীত গড়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, রিপন মন্ডলরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৮ রানে অলআউট হয় শাইনপুকুর। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন সাব্বির। ১৪ রান এনে দেন আলি মোহাম্মদ ওয়ালিদ। ৩৬ রানে ৪ উইকেট নেন সৈকত। রাকিবুল ও রিপনের শিকার দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ২৩ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমন। এর আগে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। এটা স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড। অপরপ্রান্তে ১৭ রানে অপরাজিত থাকেন জিসান আলম।

আবাহনীর মতো এতো সহজে জিততে পারেনি মোহামেডান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের করা ১৭৪ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। তাওহীদ হৃদয়ের অবদান ৫৭ রান।

এর আগে প্রাইম ব্যাংকের ইনিংসে ৮৯ রান এনে দেন শামিম পাটোয়ারি। আরাফাত সানির ব্যাট থেকে আসে ২১ রান। মোহামেডানের হয়ে মাত্র ৫ রান খরচ করে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া ২৭ রানে ৩ উইকেট তুলে নেন এবাদত হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন