ভুটান লিগে খেলতে গেলেন আরও দুই ফুটবলার

ভুটান লিগে খেলতে গেলেন আরও দুই ফুটবলার

এবার ভুটান লিগ খেলতে গেলেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। গতকাল সকালে রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে বিমান ধরেন এই দুই নারী ফুটবলার। এ নিয়ে ভুটান লিগে খেলছে বাংলাদেশের মোট ১২ জন।

আরো তিন ফুটবলার- শিউলি আজম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার ভুটানে যাওয়ার অপেক্ষায় আছেন। তাদের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। ইতোমধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে খেলছেন।

বিজ্ঞাপন

তা ছাড়া ট্রান্সপোর্ট ইউনাইটেড ও থিম্পু এফসির হয়ে খেলছেন মারিয়া মান্দা, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, রুপনা চাকমা, কৃষ্ণা রাণী ও শামসুন্নাহার সিনিয়র।

আগামী মার্চে বাংলাদেশ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে। আর ভুটানের নারী লিগ চলবে আগামী নভেম্বর পর্যন্ত। এশিয়া কাপের আগে ভুটান লিগে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করার দারুণ সুযোগ নারী ফুটবলারদের সামনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন